ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাতের যন্ত্রণায় আর নয় ভোগান্তি, সহায়ক হলুদ ও গোলমরিচ
নিজস্ব প্রতিবেদক:বাত বা আর্থ্রাইটিসের ব্যথায় ভুগছেন? প্রতিদিনের পানীয় হিসেবে হয়তো এক কাপ দুধে হলুদ মিশিয়ে খান, কিন্তু জানেন কি—হলুদের সঙ্গে যদি সামান্য গোলমরিচও যোগ করেন, তবে সেই মিশ্রণ হয়ে উঠতে পারে প্রাকৃতিক এক ওষুধ?
অনেক পুষ্টিবিদ ও আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, হলুদ ও গোলমরিচ একসঙ্গে খেলে শরীরের ব্যথা ও প্রদাহ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বিশেষ করে বাতের ব্যথা উপশমে এটি কার্যকরী ঘরোয়া সমাধান হিসেবে বিবেচিত।
কেন এই দুই উপাদান একসঙ্গে উপকারী?হলুদের প্রধান উপকারী উপাদান কারকিউমিন, যা শরীরের প্রদাহ কমায়, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কিন্তু সমস্যা হলো—শরীর কারকিউমিন সহজে শোষণ করতে পারে না। ঠিক এখানেই আসে গোলমরিচের গুরুত্ব।
গোলমরিচে রয়েছে পিপারিন নামক একটি উপাদান, যা কারকিউমিনের শোষণ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। ফলে হলুদের উপকারিতা পুরোপুরি পাওয়া সম্ভব হয়।
হলুদ-গোলমরিচ মিশ্রণের উপকারিতা:বাত ও ব্যথা কমায়:হলুদ ও গোলমরিচে থাকা উপাদানসমূহ বাতজনিত ব্যথা, অস্থিসন্ধির ব্যথা ও শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে।
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ:এই মিশ্রণ শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে, দূষণের প্রভাব হ্রাস করে এবং রোগ প্রতিরোধে সহায়ক হয়।
হজমে সহায়ক:এটি হজম এনজাইম সক্রিয় করে, ফলে গ্যাস, পেট ফাঁপা, হজমের সমস্যা অনেকটাই কমে যায়।
হৃদযন্ত্রের সুরক্ষা:হলুদ ও গোলমরিচ একসঙ্গে খেলে রক্ত সঞ্চালন বাড়ে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে।
ওজন ও ক্যানসার প্রতিরোধে সাহায্য করে:গবেষণায় দেখা গেছে, এই দুটি উপাদান একসঙ্গে খেলে মেটাবলিজম বাড়ে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কিছু ধরনের ক্যানসার প্রতিরোধেও ভূমিকা রাখে।
কীভাবে খেতে হবে?বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমের আগে এক কাপ উষ্ণ দুধে হলুদ ও সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করলে শরীর পায় বিশেষ উপকার। চাইলে এতে সামান্য মধু বা দারচিনি গুঁড়োও যোগ করা যায়। সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল