ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ অতিরিক্ত ঘাম, হতে পারে বিপজ্জনক রোগের ইঙ্গিত
Md Maruf Hosen
senior reporter
একই তাপমাত্রায় সবাই এক রকম ঘামে না। কারও ঘাম একটু বেশি হলে আমরা সচরাচর তা উপেক্ষা করি। কিন্তু যদি হঠাৎ করেই ঘাম বেড়ে যায়, কিংবা ঘামের কারণে অস্বস্তি শুরু হয়— তাহলে তা হতে পারে শরীরে লুকিয়ে থাকা কোনো গুরুতর অসুস্থতার ইঙ্গিত।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, মাত্রাতিরিক্ত ঘাম বা হাইপারহাইড্রোসিস হতে পারে একাধিক রোগের লক্ষণ। নিচে এমন কিছু রোগের উল্লেখ করা হলো, যেগুলোর কারণে আপনার শরীরে হঠাৎ অস্বাভাবিক ঘাম হতে পারে।
হাইপারহাইড্রোসিসএই অবস্থায় শরীরের ঘামগ্রন্থি অত্যধিক সক্রিয় হয়ে ওঠে। ফলে হাত, পা, বগল বা শরীরের অন্যান্য অংশে অপ্রত্যাশিতভাবে বেশি ঘাম হতে থাকে। যদিও এটি একটি সাধারণ অবস্থা এবং সব সময় চিকিৎসার প্রয়োজন পড়ে না, তবে অতিরিক্ত ঘামে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হলে লোশন বা কিছু ওষুধ প্রয়োগে উপকার পাওয়া যায়।
থাইরোটক্সিকসিস (Thyrotoxicosis)থাইরয়েড হরমোনের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে এই রোগ হয়। লক্ষণগুলো হলো: অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড়, ওজন হ্রাস এবং গলা ফুলে যাওয়া। এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
পোস্টমেনোপজাল সিনড্রোমমাসিক বন্ধ হয়ে যাওয়ার পর নারীদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এতে অতিরিক্ত ঘাম, শরীর গরম হয়ে যাওয়া, ক্লান্তি ও মানসিক অস্থিরতা দেখা দেয়। চিকিৎসার মাধ্যমে এই উপসর্গগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
হাইপোগ্লাইসেমিয়াডায়াবেটিস রোগীদের মধ্যে, বিশেষত যারা ইনসুলিন গ্রহণ করেন, তাদের রক্তে শর্করার পরিমাণ হঠাৎ কমে গেলে অতিরিক্ত ঘাম হতে পারে। সঙ্গে দেখা দেয়: দৃষ্টি ঝাপসা, মাথা ঘোরা ও বুক ধড়ফড়। এ অবস্থায় দ্রুত চিনি বা মিষ্টিজাতীয় খাবার খাওয়াতে হবে এবং রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করতে হবে।
হার্ট অ্যাটাকসকল হার্ট অ্যাটাকেই বুক ব্যথা হয় না। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ঘাম, বমি ভাব ও শারীরিক অস্বস্তিই হতে পারে প্রাথমিক লক্ষণ। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মধ্যে এই লক্ষণগুলো বেশি দেখা যায়। তাই হঠাৎ প্রচণ্ড ঘাম হলে সতর্ক হওয়া জরুরি।
ফিওক্রোমোসাইটোমাএটি অ্যাডরিনাল গ্রন্থির একটি বিরল টিউমার। এর ফলে শরীরে অতিরিক্ত এপিনেফ্রিন হরমোন নিঃসৃত হয়। উপসর্গ হিসেবে হঠাৎ ঘাম, উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড়, মাথাব্যথা এবং বমি ভাব দেখা দেয়। সাধারণত এসব উপসর্গ কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হয়।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াকিছু ওষুধ যেমন:
অ্যান্টিডিপ্রেসেন্ট
ব্যথানাশক ও মাইগ্রেনের ওষুধ
স্টেরয়েডএসব ওষুধ গ্রহণের ফলেও শরীরে অতিরিক্ত ঘাম হতে পারে।
সব ঘামই ক্ষতিকর নয়। কিন্তু যদি হঠাৎ করেই ঘামার পরিমাণ বেড়ে যায়, তার সঙ্গে শরীর অস্বাভাবিক আচরণ করে— তাহলে তা অবহেলা করা ঠিক নয়। প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল