ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে পুরুষের যে গুণটি
নিজস্ব প্রতিবেদক: নারীরা সঙ্গী নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দেন কোন গুণটিকে? এই প্রশ্ন বহু যুগ ধরেই চর্চিত। দেহসৌষ্ঠব, ধন-সম্পদ, চেহারা না কি উচ্চতা—এসব নিয়ে অনেকেই নিজস্ব মতামত দিয়ে থাকেন। কিন্তু বিজ্ঞানের কাছে কী উত্তর রয়েছে? সম্প্রতি এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বের অন্যতম বৃহৎ এক সমীক্ষা পরিচালিত হয়েছে, যার ফলাফল চমকে দেওয়ার মতোই।
জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানীরা ১৮০টি দেশের প্রায় ৬৪ হাজার মানুষের অংশগ্রহণে একটি বিশাল সমীক্ষা চালান। তাদের মধ্যে ৪০ হাজার ৬০০ জন ছিলেন ১৮ থেকে ২৪ বছর বয়সী নারী। এই গবেষণায় দেখা যায়, নারীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হন পুরুষের 'উদারতা' বা 'দয়ার' প্রতি। অর্থাৎ একজন পুরুষ কতোটা উদার, সেটাই নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় গুণ।
সমীক্ষা অনুযায়ী, অংশগ্রহণকারী নারীদের ৯০ শতাংশই বলেছেন, সঙ্গী হিসেবে তারা এমন কাউকেই বেশি পছন্দ করেন যিনি মন থেকে উদার ও মানবিক। দ্বিতীয় অবস্থানে আছে সহমর্মিতা (৮৬.৫%) এবং তৃতীয় অবস্থানে বুদ্ধিমত্তা (৭২%)। অর্থ, চেহারা বা দেহসৌষ্ঠব এই তালিকায় পরে আসে।
এছাড়া ৬৪ শতাংশ নারী জানিয়েছেন, শিক্ষাগত যোগ্যতা তাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং প্রায় ৬০ শতাংশ নারী আত্মবিশ্বাসী পুরুষকে বেশি পছন্দ করেন।
তবে গবেষকেরা মনে করিয়ে দিয়েছেন, প্রতিটি মানুষের রুচি, অভ্যাস ও সম্পর্কের চাহিদা আলাদা। তাই এই ফলাফল সকলের ক্ষেত্রে এক রকম হবে—এমনটা ভাবার সুযোগ নেই।
তবুও এই গবেষণা একটি বিষয় পরিষ্কারভাবে বলে দিয়েছে—একজন পুরুষ কতটা সহজ, সহানুভূতিশীল ও হৃদয়বান, নারীদের চোখে সেটিই তাকে করে তোলে সবচেয়ে আকর্ষণীয়।
সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)