ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কয়েকদিনের মধ্যেই মুখের অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলার নিয়ম
পেটের মেদ সহজে ঝরিয়ে ফেলেন অনেকেই। কিন্তু সমস্যায় পড়তে হয় মুখে জমা অতিরিক্ত মেদ নিয়ে। মুখে অতিরিক্ত মেদ জমার ফলে মুখ অস্বাভাবিক ভারী বা ফোলা দেখায়। থুতনির কাছে অতিরিক্ত মেদ জমে তা গলা পর্যন্ত ঝুলে পড়ে। এর ফলে চেহারাই বদলে যায়। দেখতেও ভাল লাগে না।
মেদতাই মুখের সৌন্দর্য ধরে রাখতে মুখে জমা অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলা অত্যন্ত জরুরি। কিন্তু কীভাবে ঝরাবেন মুখে অতিরিক্ত মেদ? আসুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি ব্যায়াম যা মুখে জমা অতিরিক্ত মেদ বা চর্বি ঝরাতে অত্যন্ত কার্যকর।
ব্যায়াম ১চোখ বন্ধ করে চোখের উপর আঙুল রেখে চোখের পাতা নিচের দিকে নামানোর সঙ্গে ভ্রু ওপরে তোলার চেষ্টা করুন। এতে কপাল টান টান হবে। প্রতিদিন ৫ মিনিটের জন্য এই পদ্ধতিতে ব্যায়াম করুন। এতে চোখের তলায় মেদ জমে থাকা মেদ ঝরে যাবে। এ ছাড়াও চোখ বন্ধ অবস্থায় চোখের মণি উপর থেকে নিচে নামান। অনেকটা ঠিক চোখ বন্ধ অবস্থায় কিছু দেখার চেষ্টা করার মতো! অন্তত ১৫ মিনিট ধরে এই ব্যায়াম করতে হবে। প্রতিদিন অন্তত একবার এই ব্যায়ামটি করুন। উপকার পাবেন।
ব্যায়াম ২মুখ যতটা সম্ভব হাঁ করে খোলার চেষ্টা করুন যতক্ষণ না গালে, ঠোঁটে এবং থুতনিতে টান বা চাপ অনুভব করছেন। এই ভাবে মিনিট দুয়েক রেখে তার পর ১০-১৫ সেকেন্ড একটু রিল্যাক্স করুন। দিনে ৫-৬ মিনিট এই পদ্ধতিতে ব্যায়াম করার ফলে মুখের রক্ত সঞ্চালন বেড়ে যায় যা মুখের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।
ব্যায়াম ৩মুখের মধ্যে একটি বা দু’টি আঙুল ঢুকিয়ে যতটা সম্ভব জোরে চুষুন বা ওই ভঙ্গিতে মুখের ভেতরে হাওয়া টেনে গাল দু’টোকে যতটা সম্ভব সংকুচিত করুন। এটা অনেকটা সেলফি তোলার সময় ‘পাউট’ করার মতো। প্রতিদিন অন্তত ১০ বার যদি এই পদ্ধতিতে ব্যায়াম করলে গালের ফোলাভাব দ্রুত কমে।
ব্যায়াম ৪মাথা পেছন দিকে যতটা সম্ভব হেলিয়ে দু’ হাত দিয়ে গালের ওপর সমান ভাবে চাপ সৃষ্টি করুন। একই সঙ্গে যতটা সম্ভব মুখ বন্ধ অবস্থাতেই হাসার চেষ্টা করুন। অন্তত ১০ মিনিট নিয়মিত এই ব্যায়াম করতে পারলে গাল থেকে অতিরিক্ত মেদ সহজেই কমে যাবে।
ব্যায়াম ৫ধীরে ধীরে মাথা যতটা সম্ভব পেছন দিকে হেলান, যত ক্ষণ না ঘাড়ে চাপ অনুভব করছেন। এ বার চোয়াল ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিকে ধীরে ধীরে ঘোরানোর চেষ্টা করুন। দিনে ৩-৪ মিনিট করে অন্তত ৫ বার এই ব্যায়াম করতে পারলে ঘাড় আর গলার পেশি টান টান হয়ে যাবে। একই সঙ্গে ঘাড় আর গলার অতিরিক্ত মেদও ঝরে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল