ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যৌ‘ব‘ন ধরে রাখতে ও হারানো যৌ‘ব‘ন‘ ফিরে পেতে এই ৫ বাদাম রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়
নিজস্ব প্রতিবেদক : ত্রিশ পার হলেই অনেকের চোখেমুখে বার্ধক্যের ছাপ—ত্বক কুঁচকে যাওয়া, বলিরেখা, নিস্তেজ ভাব যেন বয়সের আগেই জানান দিতে শুরু করে। এর পেছনে দায়ী হতে পারে অনিয়মিত জীবনযাপন, ভুল খাদ্যাভ্যাস, ধূমপান বা মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাস। নামী প্রসাধনী বা ঘরোয়া টোটকা যতটা না কাজ করে, তার চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে সঠিক খাদ্যাভ্যাস।
বিশেষজ্ঞদের মতে, কিছু বাদাম নিয়মিত খেলে ত্বকের নমনীয়তা ধরে রাখা যায় এবং বয়সের ছাপ পড়ার গতি কমানো যায়। চলুন জেনে নিই এমনই ৫টি বাদামের কথা, যা প্রতিদিন ডায়েটে রাখলে যৌবন থাকবে অনেকটাই দীর্ঘস্থায়ী।
১. আমন্ডভিটামিন ই-তে ভরপুর এই বাদাম ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে, আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকের টিস্যু মেরামত করে। এক গবেষণায় দেখা গেছে, ঋতুবন্ধের পর নারীদের বলিরেখা কমাতে আমন্ড অত্যন্ত কার্যকর। প্রতিদিন এক মুঠো আমন্ড খান, ত্বক থাকবে প্রাণবন্ত।
২. আখরোটওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট ত্বকের ভিতর থেকে সুরক্ষা দেয়। এতে থাকা পলিফেনল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং বার্ধক্যের ছাপ ঠেকাতে সাহায্য করে।
৩. পেস্তাপেস্তায় রয়েছে পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো ত্বকের কোষ ক্ষয় কমায় এবং ব্রণ প্রতিরোধে সহায়তা করে। প্রতিদিন অল্প করে পেস্তা খাওয়ার অভ্যাস রাখলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
৪. কাজুবাদামএই বাদামে রয়েছে ভিটামিন, খনিজ ও ফাইবার, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। মানসিক স্বাস্থ্যের উন্নতি, হাড়ের ঘনত্ব রক্ষা এবং বার্ধক্য বিলম্বিত করতে কাজ করে এই বাদাম।
৫. ব্রাজিল নাটসব্রাজিল নাটসে থাকা সেলেনিয়াম ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের বলিরেখা কমাতে এবং স্থিতিস্থাপকতা বাড়াতে কার্যকর। ব্রণের প্রদাহও কমায় এটি।
পরামর্শ:প্রতিদিন এই বাদামগুলো সামান্য পরিমাণে খেলে আপনার ত্বক থাকবে টানটান ও প্রাণবন্ত। তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন, কারণ এতে ক্যালোরি বেশি থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল