ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
গরুর মাংস খেলে কি ডায়াবেটিস বাড়ে
বর্তমানে প্রায় প্রতিটি পরিবারেই ডায়াবেটিস রোগী আছে। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে এই স্বাস্থ্য সমস্যা হয়। আর ডায়াবেটিস রোগীদের খাওয়াদাওয়া করতে হয় নিয়ম মেনে। কোরবানির সময় স্বাভাবিকভাবেই সব বাড়িতে মাংস খাওয়ার পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের মনে প্রশ্ন জাগে, মাংস খেলে কি ডায়াবেটিস বাড়ে? চলুন বিস্তারিত জেনে নিই-
ডায়াবেটিস এবং মাংসের সম্পর্ক:লাল মাংসে আছে কার্নেটিন নামক একটি উপাদান যা শরীরের জন্য উপকারী। কিন্তু অতিরিক্ত পরিমাণে কার্নেটিন গ্রহণ করলে শরীরে ট্রাইমিথাইল অ্যামিন নামে একটি পদার্থ তৈরি হয়। এটি ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। এমনটিই জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইট।
‘দি ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলাজি’ সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক এক পর্যবেক্ষণমূলক গবেষণায় দেখা গেছে- নিয়মিত ‘রেড মিট’ বা লাল মাংস খাওয়ার সাথে টাইপ টু ডায়াবেটিসে’ আক্রান্ত হওয়ার সম্পর্ক রয়েছে।
চর্বিযুক্ত মাংস:চর্বিযুক্ত মাংস- যেমন গরুর মাংস, ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। চর্বি শরীরের ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাংসের ভূমিকা:ডায়াবেটিস রোগীদের জন্য সুষম খাদ্য গ্রহণ করা জরুরি। মাংস খেলেও খাদ্যতালিকায় রাখুন পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফল এবং লো-গ্লাইসেমিক ইন্ডেক্স (GI) খাবার (যেমন বাদামি চাল, ওটস, ডাল) ইত্যাদি গ্রহণ করতে হবে।
ডায়াবেটিস রোগীদের জন্য চিনিযুক্ত খাবার, মিষ্টি এবং অন্যান্য মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলা উচিত।
ডায়াবেটিস রোগীদের জন্য সীমিত পরিমাণে গরু মাংস খাওয়া উচিত। সেসঙ্গে অন্যান্য স্বাস্থ্যকর খাবার, যেমন শাকসবজি, ফল, এবং লো-গ্লাইসেমিক ইন্ডেক্স (GI) খাবার গ্রহণ করা উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)