ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীর বাসায় পাঁচ বছর ধরে বন্দি থাকা গৃহকর্মী উদ্ধার
ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় একটি ফ্ল্যাট থেকে পাঁচ বছর ধরে অবরুদ্ধ অবস্থায় থাকা গৃহকর্মী মরিয়ম বিবি (৬৫) কে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (১৮ মে) সন্ধ্যায় পুলিশের একটি দল আদালতের নির্দেশে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, মরিয়ম বিবি ২০০০ সালে সিঙ্গাপুর প্রবাসী আব্দুল কাদেরের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। কিছুদিন পর তার ছেলে আব্দুল মতিন মাকে নিতে গেলে বাড়ির মালিকের স্ত্রী লিবা বেগম তাকে বাধা দেন এবং মায়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেননি। এরপর দীর্ঘদিন চেষ্টা করেও মতিন তার মায়ের সঙ্গে দেখা করতে পারেননি।
অভিযোগ রয়েছে, মরিয়ম বিবিকে ফ্ল্যাটে আটকে রেখে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তার ওপর লিবার মেয়েরাও অত্যাচারে অংশ নিত বলে দাবি করেছেন ছেলে মতিন। সম্প্রতি লিবা বেগম বিদেশ যাওয়ায় মতিন আদালতের দ্বারস্থ হন এবং আদালতের নির্দেশেই পুলিশ অভিযান চালায়।
উদ্ধারের সময় আব্দুল কাদের ও তার স্ত্রী ফ্ল্যাটে অনুপস্থিত ছিলেন, তবে তাদের চার মেয়ে বাসায় ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতিতে কান্নাজড়িত কণ্ঠে মরিয়ম বিবি বলেন, “আমাকে হাত-পা কেটে ফেলবে বলে ভয় দেখাত। ছেলের কাছে যেতে চাইলে মারধর করত। অনেক কষ্ট করেছি, আল্লাহ জানেন।”
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, আদালতের নির্দেশে মরিয়ম বিবিকে উদ্ধার করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের