ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য বড় সুখবর: পাসপোর্ট সংশোধনের সুযোগ নিয়ে সুখবর
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর দিয়েছে সরকার। পাসপোর্টের বিভিন্ন তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর (রি-ইস্যু) বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা প্রবাসীরা এখন অতিরিক্ত সময় পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব মোহাম্মদ নুরুজ্জামান। এতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং জনস্বার্থ বিবেচনায় পূর্বের আদেশের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু অথবা পুনঃইস্যুর জন্য আবেদন করতে পারবেন। এতে দীর্ঘদিন ধরে তথ্যগত সমস্যায় ভোগা অনেক প্রবাসীর জন্য প্রশাসনিক জটিলতা কমবে বলে মনে করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ৮ জুলাই জারি করা সরকারি আদেশ অনুযায়ী এই বিশেষ সুবিধার মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রজ্ঞাপনের কপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সময়সীমা বৃদ্ধির ফলে যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তারা এখন নতুন সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে পাসপোর্ট সংশোধনের সুযোগ পাবেন। এতে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বৈধ ভ্রমণ, চাকরি, শিক্ষা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের