ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : সৌদির ভিসা চালু
ওমরাহ পালনকারীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করেছে। নতুন এই ব্যবস্থার ফলে ভিসাধারীরা ৩৬৫ দিনের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে পুরো ভিসা মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের সুযোগ থাকবে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, ভিসাটি ইস্যুর দিন থেকে এক বছর পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ ও ওমরাহ পালনের সুযোগ পাবেন আবেদনকারীরা।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ ‘সৌদি ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ। এর মূল লক্ষ্য হলো ওমরাহ যাত্রীদের ভ্রমণ আরও সহজ, দ্রুত ও আধুনিক করা, পাশাপাশি ডিজিটাল সেবার পরিধি বাড়িয়ে তীর্থযাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করা।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার ওমরাহ পালনের আগে ভিসাধারীকে নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতার কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময় অতিক্রম করতে পারবে না। এছাড়া সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ ব্যবহার করে ওমরাহ পারমিট সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রতিবার সৌদি আরব ত্যাগ করার পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের আগে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে এটি পুনরায় সক্রিয় হবে এবং আবার প্রবেশের সুযোগ মিলবে।
তবে হজ মৌসুমে এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ব্যবহার করা যাবে না। জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসার কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ওই সময় শুধুমাত্র হজ-সংক্রান্ত নির্ধারিত ভিসা ব্যবহার করেই সৌদি আরবে প্রবেশ করা যাবে।
সৌদি কর্তৃপক্ষের আশা, নতুন এই ভিসা ব্যবস্থা ওমরাহ যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় আরও নমনীয়তা এনে দেবে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা গ্রহণ সহজ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের জন্য ওমরাহ পালন আরও সুবিধাজনক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল