ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খেলে যেসব মারাত্মক রোগ হতে পারে জেনেনিন
বুকজ্বালা, পেটফাঁপা, ঢেকুর আর অস্বস্তি—আমরা এগুলোকেই চট করে ‘গ্যাস্ট্রিক’ বলে চালিয়ে দেই। আর চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগেই গ্যাসের ওষুধ গলাধঃকরণ করি নির্দ্বিধায়। অনেকে তো আবার নিয়মিতই ওষুধ খেয়ে যান, যেন এটি দৈনন্দিন খাবারের অংশ! তবে চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়া ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে।
গ্যাসের ওষুধের ক্ষতিকর প্রভাব কী?দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ (বিশেষ করে PPI বা প্রোটন পাম্প ইনহিবিটারস) সেবনের ফলে হতে পারে—???? কিডনি সমস্যা???? হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস???? ভিটামিন বি১২ এর ঘাটতি???? পেটের ব্যাকটেরিয়া ভারসাম্য নষ্ট হয়ে ডায়রিয়ার ঝুঁকি???? দীর্ঘমেয়াদে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার ঝুঁকি
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৩ মাসের বেশি সময় নিয়মিত গ্যাসের ওষুধ খেলে এগুলোর সম্ভাবনা বাড়ে।গ্যাস্ট্রিকের মূল কারণগুলো কী?গ্যাস্ট্রিক সমস্যা আমাদের জীবনযাত্রার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। সাধারণত নিচের কারণগুলো গ্যাস্ট্রিক বাড়িয়ে তোলে—
সময়মতো খাবার না খাওয়া
অতিরিক্ত তেল, মসলা ও বাইরের খাবার
ধূমপান ও মদ্যপান
দেরিতে ঘুমানো ও অপর্যাপ্ত ঘুম
মানসিক চাপ ও উদ্বেগ
কী করবেন এই অবস্থায়?ওষুধের উপর নির্ভর না করে প্রথমেই প্রয়োজন জীবনধারার পরিবর্তন। যেমন:✔️ নিয়মিত সময় মেনে খাওয়া✔️ সহজপাচ্য ও কম তেলে রান্না করা খাবার গ্রহণ✔️ ধূমপান ও মদ্যপান বর্জন✔️ পর্যাপ্ত পানি পান✔️ প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুমানো✔️ মানসিক চাপ কমাতে মেডিটেশন বা হালকা ব্যায়াম
চিকিৎসকদের পরামর্শ— গ্যাসের সমস্যায় দীর্ঘদিন ওষুধ সেবনের আগে অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন।
মনে রাখুন, ‘নিজে ডাক্তার হওয়া’ নয়, বরং সচেতন জীবনযাপনই পারে আপনাকে গ্যাস্ট্রিকের মতো দীর্ঘমেয়াদী বিপদ থেকে রক্ষা করতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)