ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
দুই ব্যাংকে আটকা শত শত কোটি টাকা, তুলতে গিয়ে চরম ভোগান্তি
আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শত শত কোটি টাকা মধুমতি ব্যাংক ও পদ্মা ব্যাংকে আটকে আছে, যা তুলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
টাকা তোলায় জটিলতাড. আসিফ নজরুল বলেন, “আমার দুইটি মন্ত্রণালয়—আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আগের মন্ত্রীরা এই মন্ত্রণালয়গুলোর হাজার হাজার কোটি টাকা কিছু বেসরকারি ব্যাংকে আমানত হিসেবে রেখেছিলেন। বিশেষ করে পদ্মা ব্যাংক ও মধুমতি ব্যাংকে, যেগুলোর প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্টদের আত্মীয় বা রাজনৈতিক দলের সদস্যরা জড়িত। এখন সেই টাকা তুলতে গিয়ে আমাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “সরকারি ব্যাংক থাকতে কেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের টাকা বেসরকারি ব্যাংকে রাখা হলো? এগুলো দ্রুত ফেরত আনতে চাইলেও নানা জটিলতায় পড়তে হচ্ছে।”
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগএ বিষয়ে তিনি আরও বলেন, “যে বেসরকারি ব্যাংকগুলোতে টাকা রাখা হয়েছে, সেগুলোর সঙ্গে ক্ষমতাসীন দলের অনেক নেতার আত্মীয়-স্বজন জড়িত। এই ধরনের আর্থিক লেনদেনের কারণে এখন আমরা অর্থ ফেরত আনতে সমস্যায় পড়ছি।”
ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে মন্তব্যএকই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারের সহনশীলতা, অবাধ মতপ্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার প্রতি আমাদের সরকারের অসীম শ্রদ্ধাশীলতার কারণেই বিরোধী দল এখনো কর্মসূচি দিতে পারছে।”
ব্রিফিংয়ে উপস্থিত ব্যক্তিরাব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ থেকে নতুন দামে যে দামে বিক্রি হচ্ছে পেট্রোল
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের ফলাফল ঘোষণা
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু ,মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১০মিনিটের খেলা শেষ , মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলেআর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি সরাসরিদেখুন এখানে (LIVE)
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে ম্যাচের ফলাফল ঘোষণা
- এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য, জানুন
- মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে Live
- চলছেআর্জেন্টিনা বনাম মিশর ম্যাচখেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ১৫ মিনিটেই প্রথম গোল,আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি মোবাইলে সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের মাঝপথেই আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে যে দল