ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের ভারত যাওয়া নিয়ে জারি হলো নতুন আদেশ
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই বাংলাদেশিদের ভারত ভ্রমণে বাড়ল অতিরিক্ত ব্যয়। ১ জানুয়ারি ২০২৬ থেকে ভারত–বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে নতুন করে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ (PUC)’ আদায় শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এতে করে সীমান্ত দিয়ে ভারতে যাওয়া যাত্রীদের খরচ আরও বেড়ে গেল।
বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর ব্যবহারকারী যাত্রীদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ রুপি পর্যন্ত ফি আদায় করা হচ্ছে।
কী বলা আছে নতুন আদেশে?
ভারত সরকারের ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (LPAI) গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে এ সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার কামলেশ সাইনি স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে—
ভারতীয়, বাংলাদেশি ও প্রতিবেশী দেশের নাগরিকদের জন্য: ২০০ রুপি (GSTসহ)
তৃতীয় দেশের নাগরিকদের জন্য: ৫০০ রুপি বা ৫ মার্কিন ডলার
১০ বছরের কম বয়সী শিশুদের জন্য: ৫০ রুপি
কিছু সরকারি সংস্থা ও কর্তৃপক্ষ এ ফি থেকে অব্যাহতি পাবে
কেন এই চার্জ?
ভারতীয় কর্তৃপক্ষের দাবি, আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে যাত্রীসেবা আরও উন্নত ও গতিশীল করতেই এই চার্জ চালু করা হয়েছে।
একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি কমাতে চালু করা হয়েছে ডিজিটাল স্লট বুকিং ব্যবস্থা।
চালু হলো ডিজিটাল বুকিং সিস্টেম
নতুন ব্যবস্থায় যাত্রীরা—
ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করে
মোবাইল নম্বর বা ই-মেইল ব্যবহার করে
অগ্রিম স্লট বুক করতে পারবেন
অ্যান্ড্রয়েড প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি কিউআর কোড স্ক্যান করেও রেজিস্ট্রেশন করা যাবে।
যাত্রীদের মধ্যে অসন্তোষ
নতুন এই সিদ্ধান্তে সীমান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে ভারতগামী যাত্রী আব্দুর রহিম বলেন,
“নতুন বছরের শুরুতেই অতিরিক্ত চার্জ বসানোয় আমাদের আর্থিক চাপ আরও বেড়ে গেল।”
অন্য যাত্রীরা জানান, বাংলাদেশ সরকার ইতোমধ্যে—
ট্রাভেল ট্যাক্স: ১,০০০ টাকা
পোর্ট ট্যাক্স: ৫৬ টাকা
নির্ধারণ করেছে। এর ওপর ভারতের নতুন ২০০ রুপি চার্জ গরিব, রোগী ও অসহায় মানুষের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।
যাত্রীদের হতাশা
ভারতগামী যাত্রী রোমানা বলেন,
“আমরা আশা করেছিলাম নতুন বছরে ভিসা জটিলতা কমবে। কিন্তু উল্টো নতুন করে প্যাসেঞ্জার ইউজার চার্জ বসানো হলো—এটা হতাশাজনক।”
প্রশাসনের বক্তব্য
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ফারহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,
“ভারত থেকে আসা যাত্রীদের কাছ থেকে নতুন করে প্যাসেঞ্জার ইউজার চার্জ আদায় করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)