ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মাঠে ভয়াবহ ব্যর্থতা! রাগে পুরো জাতীয় ফুঠবল দলকে নিষিদ্ধ করল সরকার
সাধারণত টুর্নামেন্টে ব্যর্থতার দায় গিয়ে পড়ে কোচ কিংবা অধিনায়কের কাঁধে। কখনো কোচ বরখাস্ত হন, কখনো অধিনায়ককে সরতে হয়। কিন্তু যদি একটি টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের কারণে পুরো জাতীয় দলকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে বিষয়টি কতটা বিস্ময়কর হতে পারে—তারই বাস্তব উদাহরণ তৈরি হলো আফ্রিকার দেশ গ্যাবনে।
আফ্রিকা কাপ অব নেশনস (আফকন)-এ চরম ব্যর্থতার পর ক্ষুব্ধ হয়ে গ্যাবন জাতীয় ফুটবল দলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে পুরো কোচিং স্টাফকে।
কোচিং স্টাফ ছাঁটাই, তারকা খেলোয়াড়ও বাদ
গ্যাবনের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা জাতীয় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় জানান, প্রধান কোচ থিয়েরি মুউয়ুমা ও তাঁর সহকারী স্টাফদের সবাইকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এতেই শেষ নয়—দলের দুই অভিজ্ঞ ফুটবলার পিয়েরে-এমেরিক অবামেয়াং ও ব্রুনো ইকুয়েল মাঙ্গাকেও জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রী বলেন,
“আফকনে দলের পারফরম্যান্স ছিল লজ্জাজনক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় দল আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকবে।”
তিন ম্যাচ, তিন হার—তলানিতে থেকেই বিদায়
চলমান আফকনে গ্যাবনের পারফরম্যান্স ছিল হতাশাজনক।গ্রুপ ‘এফ’-এ থাকা দলটি—
ক্যামেরুনের কাছে ০-১ গোলে হার
মোজাম্বিকের বিপক্ষে ২-৩ ব্যবধানে পরাজয়
আইভেরি কোস্টের বিপক্ষেও ২-৩ গোলে হার
তিন ম্যাচে এক পয়েন্টও না পেয়ে গ্রুপের সবার নিচে থেকেই বিদায় নেয় গ্যাবন।
অবামেয়াংয়ের স্বীকারোক্তি
প্রথম দুই ম্যাচে দলের নেতৃত্ব দেওয়া অবামেয়াং পারফরম্যান্স নিয়ে বলেন,
“আমার মনে হয় সমস্যাগুলো শুধু আমার বা কয়েকজন খেলোয়াড়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিষয়টি আরও গভীর।”
ফিফার নিয়মে বিপদে পড়তে পারে গ্যাবন
তবে নাটকীয় এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সরকার কিছুটা পিছু হটে। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশের সরকার সরাসরি ফুটবল ফেডারেশনের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে না।
এভাবে হস্তক্ষেপ করলে গ্যাবনের ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর ফিফার কঠোর শাস্তি নেমে আসার আশঙ্কা রয়েছে। ফলে শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কতদিন কার্যকর থাকে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)