ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নেইমারের অবসর নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক ইনজুরি নেইমার জুনিয়রের ফুটবল জীবনকে বারবার থামিয়ে দিয়েছে। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, এরপর শৈশবের ক্লাব—কোথাও যেন চোট তার পিছু ছাড়েনি। সর্বশেষ হাঁটুর গুরুতর সমস্যার পর ব্রাজিলিয়ান সুপারস্টার অবসরের কথাও ভেবেছিলেন বলে উঠে এসেছে নতুন তথ্য।
২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এসিএল ও মেনিস্কাসে মারাত্মক চোট পান নেইমার। সেই ইনজুরির পর আর কখনোই পুরোপুরি ফিট অবস্থায় ফিরতে পারেননি তিনি। আল হিলালে যোগ দেওয়ার পরও মাঠে নিয়মিত হওয়া সম্ভব হয়নি। চোট আর পুনর্বাসনের চক্রে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন এই ফরোয়ার্ড।
বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে তিনি ফেরেন শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু দুর্ভাগ্য, এখানেও চোট তাকে ছাড়েনি। তবুও ইনজুরি নিয়েই মাঠে নেমে দলকে অবনমন থেকে রক্ষা করেন নেইমার।
এই সময়েই অবসরের কথা মাথায় আসে তার। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র জানান, চোটের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন তার ছেলে।
নেইমার সিনিয়র বলেন,“মেনিস্কাসের চোটের খবর আমরা জানানোর আগেই মিডিয়ায় চলে যায়। তখন ওর মাথা ঠিকমতো কাজ করছিল না। আমি বাসায় গিয়ে জিজ্ঞেস করি, ‘কেমন আছো?’ তখন নেইমার বলে, ‘আমি আর পারছি না বাবা। অস্ত্রোপচার করি। জানি না এতে কাজ হবে কিনা—সবকিছু যথেষ্ট হয়ে গেছে।’”
তবে এখানেই থেমে যাননি নেইমার। বাবার অনুপ্রেরণায় ফের মাঠে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।“আমি তাকে বলেছিলাম, যদি অস্ত্রোপচার করতে চাও, আমি পাশে আছি। পরদিন সকালেই সে অনুশীলনে নামে। বল শট করতে থাকে, তারপর বলে—‘আমার মনে হয়, আমি আবার খেলতে পারব।’ এরপর সে মাঠে ফিরে গোলও করে,” যোগ করেন নেইমার সিনিয়র।
শেষ পর্যন্ত সান্তোসকে অবনমন থেকে বাঁচিয়ে অস্ত্রোপচার করান নেইমার। চিকিৎসকরা আশা করছেন, চলতি মাসের শেষ দিকেই মাঠে ফিরতে পারবেন তিনি। সামনে তার বড় লক্ষ্য—২০২৬ বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলে নিজের জায়গা নিশ্চিত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)