ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মুস্তাফিজকে নিয়ে শেষ পর্যন্ত যে কঠিন সিদ্ধান্ত নিল কলকাতা
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। বাংলাদেশি পেস তারকা মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কয়েক দিন ধরেই ভারতজুড়ে রাজনৈতিক চাপ ও বিক্ষোভের মুখে তার আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছিল। শনিবার সকালে সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিল।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশনার পরই কলকাতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে—এবারের আইপিএলে মুস্তাফিজ আর তাদের দলে নেই। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।
কলকাতার আনুষ্ঠানিক বক্তব্য
কলকাতা নাইট রাইডার্স এক বিবৃতিতে জানায়,“বিসিসিআইয়ের দিকনির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া ও অভ্যন্তরীণ আলোচনার পর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুসারে বিকল্প ক্রিকেটার নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। খুব শিগগিরই সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
বিসিসিআই কী বলছে?
এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–কে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান,“দেশজুড়ে সৃষ্ট অস্থির পরিস্থিতির কারণে কেকেআরকে একজন বিদেশি ক্রিকেটার ছাড়তে বলা হয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি তাদের পছন্দ অনুযায়ী বিকল্প ক্রিকেটার নিতে পারবে।”
ইউটার্ন বিসিসিআইয়ের
এই সিদ্ধান্তের আগে বিসিসিআইয়ের অবস্থান ছিল পুরোপুরি বিপরীত। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক বক্তব্যে বোর্ডের এক কর্মকর্তা বলেছিলেন,“বাংলাদেশ কোনো শত্রু রাষ্ট্র নয়। কূটনৈতিক টানাপোড়েন ক্রিকেটে প্রভাব ফেলবে না। মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।”
কিন্তু বাস্তবতা হলো—রাজনৈতিক চাপই শেষ পর্যন্ত ক্রিকেটীয় সিদ্ধান্তকে প্রভাবিত করল।
রাজনৈতিক উত্তাপ ও বিতর্ক
ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী মুস্তাফিজকে দলে নেওয়ার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ করে আসছিল। এমনকি কলকাতার মালিক বলিউড তারকা শাহরুখ খানকেও হুমকি দিতে পিছপা হননি উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি প্রকাশ্যেই বলেন,“মুস্তাফিজ ভারতে এলে বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবে না—এটা আমার প্রতিজ্ঞা।”
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
ইতিহাস গড়েও শেষরক্ষা হলো না
আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৯ কোটি ২০ লাখ রুপিতে এবার কলকাতায় ডাক পেয়েছিলেন মুস্তাফিজ। এর আগে আইপিএলের ৮ মৌসুমে ৫টি ভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। কিন্তু সব রেকর্ড ও অভিজ্ঞতা সত্ত্বেও শেষ পর্যন্ত রাজনীতির বলি হলেন এই ৩০ বছর বয়সী পেসার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE