ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
খাবারে অ্যালার্জি হলে বুঝার উপায়
আমাদের দৈনন্দিন জীবনে যে স্বাস্থ্য সমস্যাগুলো আমাদের নাজেহাল করে তার মধ্যে অন্যতম একটি হলো অ্যালার্জি। কোনো নির্দিষ্ট খাবার খাওয়ার পর যদি শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেয় তবে তাকে ফুড অ্যালার্জি বলা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এমন অনেক খাবারই রয়েছে, যা হয়তো প্রোটিন, ভিটামিন কিংবা উপকারী উপাদানে সম্পন্ন। কিন্তু এটিই আপনার শরীরের নানা সমস্যা সৃষ্টি করছে। আসলে বেশিরভাগ মানুষ বুঝতে পারেন না যে তাদের অ্যালার্জি রয়েছে। তাই আগে জেনে নেওয়া দরকার খাবার থেকে অ্যালার্জি হলে তা কীভাবে বুঝবেন-
চিকিৎসকদের মতে, কোনো খাবার খাওয়ার মিনিট খানেক থেকে ১ ঘণ্টার মধ্যে যদি আপনার শরীরে কোনো অস্বাভাবিক সমস্যা দেখা দেয় তাহলে বুঝবেন সেই খাবারে আপনার অ্যালার্জি রয়েছে। ফুড অ্যালার্জির ক্ষেত্রে সাধারণ যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো-
১. শ্বাসকষ্ট ২. হঠাৎ রক্তচাপ কমে যাওয়া ৩. ত্বকের সমস্যা ৪. নাক থেকে পানি পড়া ৫. অতিরিক্ত হাঁচি ৬. চুলকানি ৭. বমি।
কোন কোন খাবার থেকে অ্যালার্জি হতে পারে? একেক জনের ক্ষেত্রে একেক খাবারে অ্যালার্জি হয়ে থাকে। গরুর মাংস, দুধ, দুগ্ধজাত খাবার যেমন দুধের গুঁড়ো, চিজ, মাখন, মার্জারিন, দই, ক্রিম, আইসক্রিম থেকে অ্যালার্জি হতে পারে। আবার ডিম, চিংড়ি মাছ, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা, চিনাবাদাম, গম, কলা, সয়াবিন থেকে এই সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে মাছ কিংবা বেগুন, পুঁই শাকের মতো শাকসবজিতে অ্যালার্জি হতে পারে।
অ্যালার্জি কেন হয়? চিকিৎসকদের মতে, এসব খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। অনেকের ক্ষেত্রেই শরীর তা সহ্য করতে পারে না। মূলত এই কারণেই অ্যালার্জির সমস্যা দেখা দেয়। কারণ যাই হোক, কোনো নির্দিষ্ট খাবারে অ্যালার্জির সমস্যা আন্দাজ করতে পারলে তা এড়িয়ে চলুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল