ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কলি
কামরুন নাহার কলি, দেশের অন্যতম সেরা শুটার তিনি। দেশ ছাড়ার আগেই বিশ্বমঞ্চে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বেশ কিছুটা ঝলক দেখালেনও এই নারী শুটার।
শনিবার (২৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাকার্তায় ১০ মিটার এয়াররাইফেল একক ইভেন্টে অংশ নেন তিনি। এতে কলিসহ বিভিন্ন দেশের ৫৩ জন শুটার অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে সেরা আটে জায়গা করে নেন কলি। বাছাইপর্বে ৬২৮ দশমিক ৪ স্কোর করে ষষ্ঠ হন তিনি।
এরপর ফাইনালে অংশ নেন কলি। ফাইনালে কলির স্কোর দাঁড়ায় ১৪৮ দশমিক ৫। এর ফলে শেষ পর্যন্ত অষ্টম স্থান নিয়েই আসর থেকে বিদায় নেন কলি। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত কলি ছাড়া অতীতে এমন পারফরম্যান্স করতে পারেননি কোনো বাংলাদেশি শুটার।
জাকার্তা থেকে গণমাধ্যমে কলি জানান, ঢাকায় দলীয় অনুশীলনে আমার স্কোর ৬২৮ থেকে ৬৩০ এর মধ্যে ছিল। এখানে বাছাইয়েও আমি তা বজায় রেখেছি। কিন্তু ফাইনাল রাউন্ডে ভালো হয়নি।
এদিকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের আরও তিনি শুটার। তাদের মধ্যে, সাইরা আরিফিন ৬২৬ দশমিক ৫ স্কোর করে ১৫তম, নাফিসা তাবাসুম ৬২৬ দশমিক ৫ স্কোর করে ১৬তম এবং ৬২৩ স্কোর করে ৩১তম হয়েছেন সাজিদা হক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?