ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
শিক্ষাগত যোগ্যতা:
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): এসএসসি (বিজ্ঞান)/সমমান/এসএসসি (ভোকেশনাল) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ নূন্যতম ৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মেডিকেল:
জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
পেট্রলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ):
ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কুক ও স্টুয়ার্ড:
ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
টোপাস:
অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে।
শারীরিক যোগ্যতা:
* সিম্যান এবং এমওডিসি (নৌ) শাখার জন্য প্রার্থীদের শারীরিক উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও অন্যান্য শাখার (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস) জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলেই আবেদন করা যাবে।
* সকল শাখার প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। এছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে।
অন্যান্য যোগ্যতা:
প্রার্থীদের বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে। প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি ২০২৩ তারিখে নাবিক শাখার জন্য ১৭ থেকে ২০ বছর হতে হবে। এমওডিসি (নৌ) শাখার জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।
বেতন ও ভাতা:
নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাও থাকবে।
যেভাবে আবেদন করবেন:আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটের https://joinnavy.navy.mil.bd মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ২০০ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল