ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দারুন সুখবর : কমানো হচ্ছে বিমান ফ্লাইটের ভাড়া
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী ঢাকা-জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকেটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৪ হাজার ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-রিয়াদ/দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৩ হাজার ১২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-দুবাই রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২ হাজার ৭৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা-আবুধাবী রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮ হাজার ৫৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি টিকিটের সাথে ৭ হাজার ৬৪৪ টাকা থেকে ৯ হাজার ৬৮০ টাকা পর্যন্ত নির্ধারিত ট্যাক্স যুক্ত আছে বলেও উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো বিক্রয় কেন্দ্র, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টার অথবা বিমান বাংলাদেশ অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।
এর আগে, গেল ডিসেম্বরের প্রথম দিকে মধ্যপ্রাচ্যগামী বিমানের টিকিটের মূল্য দুই থেকে তিনগুণ বৃদ্ধি করার ঘোষণা দেয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। সে সময় যাত্রীরা অভিযোগ করেন আগে যে বিমান টিকিটের মূল্য ছিল ৪০ থেকে ৫০ হাজার টাকা সেই টিকিট এখন ৭৫-৯০ হাজার টাকাতেও পাওয়া যাচ্ছে না।
আরও অভিযোগ করা হয়, এয়ারলাইন্স সংস্থাগুলো তাদের ইচ্ছা অনুযায়ী ভাড়া প্রবাসীদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। বর্তমানে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদে যেতে ছয় ঘন্টার বিমানযাত্রায় প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকায় লাগছে। কিন্তু, ঢাকা থেকে নিউ ইয়র্ক ২৩ ঘন্টার বিমানযাত্রায় ভাড়া লাগছে মাত্র ৬৫ হাজার টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)