ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
শুরুতে এগিয়ে থেকেও যে কারনে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের
ম্যাচের ৪৮ মিনিট পর্যন্ত ১-১ স্কোরলাইন ছিল। ৪৮-৫৪ মিনিটের মধ্যে দুই গোল হজম করে বাংলাদেশের পয়েন্ট পাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। ৫৮ মিনিটে ইমন গোল করলেও বাংলাদেশের পরাজয়ের ব্যবধানটাই কমেছে কেবল। কোরিয়ার এটি টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচে তারা ভারত ও জাপানের বিরুদ্ধে ড্র করেছিল।
বাংলাদেশের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ০-৯ গোলে হেরেছিল। আশরাফুলদের পরবর্তী ম্যাচ আগামীকাল জাপানের বিপক্ষে। এরপর আট মিনিটে বাংলাদেশ লিড নেয়। ফজলে রাব্বির বাড়ানো লম্বা পাসে আরশাদ হোসেন বক্সের মধ্যে স্টিক ছোঁয়ান। বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে আনন্দের জোয়ার খেলে যায় যেন।
এশিয়া তো বটেই বিশ্ব হকির অন্যতম শীর্ষ দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আশরাফুলরা লিড নেণ। কোরিয়া অবশ্য প্রথম কোয়ার্টারেই ম্যাচে সমতা আনে। বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক কোরিয়ার আক্রমণভাগের নিশ্চিত গোল রুখতে গিয়ে পেনাল্টি স্ট্রোক উপহার দেয়। স্ট্রোক থেকে ম্যাচে সমতা আনে কোরিয়া।
এদিকে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোন দলই গোল করতে পারেনি। কোরিয়া চারটি পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ দারুণভাবে প্রতিহত করেছে। বাংলাদেশ দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে তেমন আক্রমণ করতে পারেনি। রক্ষণেই বেশি সময় কাটিয়েছে। মাঝে ৪৮ থেকে ৫৪ মিনিটের দুই গোল হজম করে বসে দল। ৫৮ মিনিটে ইমনের ফিল্ড গোলে আশা জাগালেও শেষরক্ষা আর হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE