ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

আকাশেই ধোঁয়া, বিমানের জরুরি অবতরণ, ১৯৪ যাত্রীর সর্বশেষ অবস্থা জানুন

২০২৬ জুলাই ২৮ ০২:২২:০৬

আকাশেই ধোঁয়া, বিমানের জরুরি অবতরণ, ১৯৪ যাত্রীর সর্বশেষ অবস্থা জানুন

দুবাই থেকে ভারতের মুম্বাইগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমানে উড়ন্ত অবস্থায় ধোঁয়া শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং বিমানে থাকা ১৯৪ জন যাত্রী নিরাপদে বেরিয়ে আসেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ইন্ডিগোর ফ্লাইট 6E 1452-এর পাইলট কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রাজকোট এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত অবতরণের ব্যবস্থা করা হয়।

জরুরি অবতরণের খবর পাওয়ার পর বিমানবন্দরে আগে থেকেই পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়। বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করার পর যাত্রীদের দ্রুত ও নিরাপদভাবে সরিয়ে নেওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক দিগন্ত বোরাহ জানিয়েছেন, কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া শনাক্ত হওয়ার কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি জরুরি অবতরণ করে। তিনি বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কার্গো হোল্ডে কী কারণে ধোঁয়া সৃষ্টি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইন্ডিগো বর্তমানে ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ৮০টিরও বেশি অভ্যন্তরীণ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। তাদের বহরে এয়ারবাস এ৩২০, এ৩২১ সিরিজের বিমান এবং এটিআর ৭২-৬০০ টার্বোপ্রপ উড়োজাহাজ রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বিশ্ব এর অন্যান্য সংবাদ

মেসির জন্য সুখবর

মেসির জন্য সুখবর

মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচকে ঘিরে দীর্ঘদিনের একটি বিতর্কিত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে অল-স্টার ম্যাচে... বিস্তারিত