ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালের আগে অবসর? আবেগঘন বার্তায় যা বললেন মেসি
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির এক আবেগঘন বার্তা নতুন করে অবসরের গুঞ্জন উসকে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করে তিনি সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে এই দলের অর্জনকে এমন এক গল্প বলে উল্লেখ করেন, যা কখনো মুছে যাবে না।
ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, “একটা পরিবার। গত কয়েক বছরে শুধু কয়েকটি শিরোপাই জিতিনি, পুরো যাত্রাপথটাই ছিল অসাধারণ। এই দলের সঙ্গে প্রতিদিনের পথচলা, একসঙ্গে লড়াই করা এবং কঠিন মুহূর্ত থেকে ঘুরে দাঁড়ানো—সবকিছুই উপভোগ করেছি। আমার সব সতীর্থ, কোচিং স্টাফ এবং জাতীয় দলের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ। রবিবার যা-ই হোক না কেন, এই দল এমন একটি গল্প লিখেছে, যা আমরা কখনো ভুলব না।”
এই কথাগুলোকেই অনেক সমর্থক ও বিশ্লেষক আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও মেসি কোথাও সরাসরি অবসরের ঘোষণা দেননি।
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, “চলো আর্জেন্টিনা। আমরা ইতিমধ্যেই বিশেষ কিছুর সাক্ষী হয়েছি। সেমিফাইনালে জাতীয় সংগীত বাজানোর মুহূর্ত থেকেই আমরা অনুভব করছিলাম ম্যাচটির গুরুত্ব। আর্জেন্টিনার মানুষকে এই আনন্দ দিতে পেরে আমি গর্বিত।”
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে মেসি বলেন, “এক বছর ধরে আমরা এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিয়েছি। কঠোর পরিশ্রম করেছি এবং নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এখন শুধু এই মুহূর্তটা উপভোগ করতে চাই। এই দল কখনো চেষ্টা করা বন্ধ করে না এবং সব সময় নিজেদের সেরাটা দেওয়ার জন্য মাঠে নামে।”
এবারের ফাইনাল মেসির ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। ২০১৪ সালে রানার্সআপ হওয়ার পর ২০২২ সালে তিনি আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। এবার স্পেনকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে আলবিসেলেস্তেরা। আর সেটিই হতে পারে মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সমাপ্তিগুলোর একটি—যদিও অবসরের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)