ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন
সরকারি চাকরিজীবীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে পেনশন ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করা হয়েছে। নতুন বিধানের ফলে পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন সহজ হওয়ার পাশাপাশি বাড়ছে মাসিক পেনশনের পরিমাণ, গ্র্যাচুইটি সুবিধা এবং ছুটি নগদায়নের সুযোগ।
সরকারি সূত্রে জানা গেছে, অবসরকালীন সুবিধাকে আরও যুগোপযোগী ও কর্মীবান্ধব করতে পেনশন নীতিমালায় উল্লেখযোগ্য সংস্কার আনা হয়েছে। এর ফলে চাকরিজীবীরা অবসরের পর আগের তুলনায় বেশি আর্থিক সুরক্ষা পাবেন।
নতুন ব্যবস্থায় পেনশন পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম চাকরিকাল ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার শেষ প্রাপ্ত মূল বেতনের ৮০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা হয়েছে। ফলে দীর্ঘদিন চাকরি শেষে অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা আরও বেশি আর্থিক সুবিধা পাবেন।
পেনশন কাঠামোয় চাকরির মেয়াদের ভিত্তিতে ধাপে ধাপে নতুন হার নির্ধারণ করা হয়েছে। ৫ বছর চাকরির ক্ষেত্রে ২১ শতাংশ পেনশন থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি চাকরির ক্ষেত্রে ৯০ শতাংশ পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে চাকরিরত অবস্থায় মৃত্যু, স্থায়ী অক্ষমতা বা পদ বিলুপ্তির কারণে চাকরি হারানো কর্মীদের জন্যও আলাদা সুবিধা নিশ্চিত করা হয়েছে।
অবসরপ্রাপ্তদের জন্যও বাড়ানো হয়েছে মাসিক পেনশনের পরিমাণ। নির্দিষ্ট বয়সসীমার নিচে থাকা পেনশনভোগীরা ৪০ শতাংশ এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীরা ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সুবিধা পাবেন। পাশাপাশি ন্যূনতম মাসিক পেনশন ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্র্যাচুইটি বা আনুতোষিক সুবিধাতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। চাকরির মেয়াদের ওপর ভিত্তি করে নতুন হারে আনুতোষিক নির্ধারণ করা হয়েছে। এছাড়া চাকরির পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো কর্মচারী মৃত্যুবরণ করলে বা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারালে তার পরিবার এককালীন আর্থিক সহায়তা পাবে।
পারিবারিক পেনশন ব্যবস্থাকেও আরও সহজ করা হয়েছে। বিধবা স্ত্রীদের ক্ষেত্রে আগের কিছু শর্ত শিথিল করা হয়েছে এবং প্রয়োজনে মৃত নারী কর্মচারীর স্বামীকেও পারিবারিক পেনশনের আওতায় আনার সুযোগ রাখা হয়েছে।
অবসরের সময় সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হলো ছুটি নগদায়ন। আগে যেখানে সর্বোচ্চ ১২ মাসের ছুটি নগদায়ন করা যেত, এখন তা বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে। ফলে অবসরের সময় এককালীন বড় অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন পেনশন কাঠামো সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অবসর-পরবর্তী জীবনকে আরও স্বস্তিদায়ক করে তুলবে। একই সঙ্গে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশাও তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)