ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সারাদেশে গ্যাস নিয়ে নতুন দুঃসংবাদ

২০২৬ জুন ১৩ ২০:১৪:০৩

সারাদেশে গ্যাস নিয়ে নতুন দুঃসংবাদ

দেশের বিভিন্ন এলাকায় গ্যাস ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এলএনজি সরবরাহে সাময়িক বিঘ্নের কারণে শনিবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় কমে গেছে। এর ফলে তিতাস গ্যাস কোম্পানির আওতাধীন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য শ্রেণির গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপের সমস্যার মুখোমুখি হতে পারেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির কারণে অনেক এলাকায় চুলায় আগুন কম জ্বলতে পারে এবং শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রমেও সাময়িক প্রভাব পড়তে পারে। তবে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত