ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোনার দামে বড় লাফ: ভরিতে বাড়লো ৬ হাজার ৫৯০ টাকা

২০২৬ জুন ১৩ ১১:২৬:৩৮

সোনার দামে বড় লাফ: ভরিতে বাড়লো ৬ হাজার ৫৯০ টাকা

দেশের বাজারে টানা চার দফায় মূল্য হ্রাসের পর এবার এক লাফে বড় ধরনের উত্থান ঘটেছে সোনার দামে। দেশের জুয়েলারি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম এক ধাক্কায় ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকেই দেশজুড়ে এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) সরবরাহ ও মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে অতি মূল্যবান এই ধাতুর প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

এর আগে টানা চারবার দাম কমিয়ে সোনার বাজার সাধারণ ক্রেতাদের কিছুটা নাগালের মধ্যে এনেছিল বাজুস, তবে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবি সোনার অস্থিরতার কারণে আবারও দাম এক লাফে বাড়াতে বাধ্য হলেন ব্যবসায়ীরা। জুয়েলারি খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, বিয়ের মৌসুম এবং বিশ্ববাজারের চলমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে সামনের দিনগুলোতে সোনার বাজার আরও কিছুটা ওঠানামা করতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত