ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া

২০২৬ জুন ১২ ১৯:১০:১৯

ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-তে বহুল প্রতীক্ষিত লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। আর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে একটি টিয়া পাখির করা বিস্ময়কর ভবিষ্যদ্বাণী।

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিলকে অনেকেই ম্যাচটির ফেবারিট হিসেবে বিবেচনা করছেন। তবে আলোচনায় থাকা সেই ‘জ্যোতিষী’ টিয়া পাখির মতে, বাস্তবতা নাকি ভিন্ন হতে পারে। তার তথাকথিত পূর্বাভাসে বলা হয়েছে, আসন্ন ম্যাচে ব্রাজিলকে হতাশ করে জয় তুলে নেবে মরক্কো। অর্থাৎ সেলেসাওদের বিপক্ষে বড় এক অঘটনের ইঙ্গিতই দিয়েছে টিয়াটি।

বিশ্বকাপ কিংবা অন্যান্য বড় টুর্নামেন্টে পশু-পাখির মাধ্যমে ম্যাচের ফল অনুমান করার ঘটনা নতুন নয়। অতীতেও এমন নানা ভবিষ্যদ্বাণী আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবার ব্রাজিল-মরক্কো ম্যাচকে ঘিরে সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছে এই টিয়া পাখি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। কেউ এটিকে নিছক বিনোদন হিসেবে দেখছেন, আবার কেউ মজার ছলে মরক্কোর সম্ভাব্য জয়ের গল্পও কল্পনা করতে শুরু করেছেন।

তবে শেষ পর্যন্ত ভবিষ্যদ্বাণী নয়, মাঠের খেলাই বলে দেবে আসল গল্প। মরক্কো কি সত্যিই ব্রাজিলকে চমকে দিয়ে ইতিহাস গড়বে, নাকি নিজেদের শক্তির প্রমাণ দিয়ে জয় তুলে নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা—সেই উত্তর মিলবে ১৪ জুনের হাইভোল্টেজ ম্যাচে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ