ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

২০২৬ মে ২৭ ১০:১৮:৪৩

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে শক্তিশালী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান মৌসুমি পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ ঝড়-বৃষ্টি হতে পারে। তাই নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত ও ঝড়ের সময় খোলা স্থানে অবস্থান না করা, বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এবং অপ্রয়োজনে নদীপথে যাতায়াত এড়িয়ে চলা নিরাপদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত