ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

রামিসার পরিবারের পাশে তারেক রহমান

২০২৬ মে ২১ ২২:৪০:১৩

রামিসার পরিবারের পাশে তারেক রহমান

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা ঘটনায় শোক ও ক্ষোভের মধ্যে তার পরিবারের সঙ্গে দেখা করতে বাসায় গেছেন Tarique Rahman। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবীর ওই এলাকায় পৌঁছে রামিসার স্বজনদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

গত মঙ্গলবার পল্লবীতে ৮ বছর বয়সী রামিসা আক্তারকে হত্যা করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামি সোহেল রানার জবানবন্দিতে হত্যার আগে শিশুটিকে ধর্ষণের বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে রামিসার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় বাসিন্দা ও স্বজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত