ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ বড় ঘোষণা –বিএনপির শীর্ষ দুই পদে পরিবর্তন, পুরো দেশে শুরু হয়েছে আলোচনা”
বিএনপির কাউন্সিল নিয়ে জোর প্রস্তুতি
দীর্ঘ এক দশক পর কেন্দ্রীয় কাউন্সিল করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এই কাউন্সিলকে ঘিরে কেন্দ্রীয় পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ঈদুল আজহার পর এই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর কাউন্সিল হওয়ার নিয়ম থাকলেও নানা সীমাবদ্ধতার কারণে তা নিয়মিতভাবে আয়োজন করা সম্ভব হয়নি। সর্বশেষ ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ।
নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা
দলীয় সূত্রে জানা গেছে, এবারের সপ্তম কাউন্সিলে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসতে পারে কিনা তা নিয়ে আলোচনা চলছে। বর্তমানে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান এবং মহাসচিব হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় একাধিক সূত্র বলছে, এই দুই পদে পুরোনো নেতৃত্বই থাকতে পারেন, তবে স্থায়ী কমিটিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে।
কাউন্সিল নিয়ে প্রত্যাশা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অতীতের তুলনায় এবারের কাউন্সিল নিয়ে দলের প্রত্যাশা অনেক বেশি। তিনি আশা প্রকাশ করেন, এই কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং দলের সর্বস্তরে নতুন নেতৃত্ব উঠে আসবে।
বিএনপির কাউন্সিলের ইতিহাস
দলের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত ছয়টি কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয় ১৯৭৮ সালে, যেখানে চেয়ারম্যান নির্বাচিত হন জিয়াউর রহমান।
পরবর্তীতে বিভিন্ন সময়ে দলের নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১৬ সালের কাউন্সিলে তিনি পুনরায় চেয়ারপারসন নির্বাচিত হন এবং মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমানের নেতৃত্ব
২০১৮ সালে আইনি জটিলতার কারণে খালেদা জিয়া দায়িত্ব পালন করতে না পারায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। পরবর্তীতে ২০২৬ সালে তাকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
স্থায়ী কমিটিতে পরিবর্তনের সম্ভাবনা
দলীয় সূত্রে জানা গেছে, এবারের কাউন্সিলে স্থায়ী কমিটির শূন্যপদগুলো পূরণ করা হবে। নতুন নেতৃত্বে জায়গা পেতে পারেন কয়েকজন অভিজ্ঞ ও সক্রিয় নেতা।
একই সঙ্গে পরিবর্তিত প্রেক্ষাপটে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে।
শীর্ষ পদে কী পরিবর্তন আসবে?
চেয়ারম্যান ও মহাসচিব পদে নতুন নির্বাচন হবে কিনা তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। দলীয় নীতিমালা অনুযায়ী বর্তমান নেতৃত্বকেও কাউন্সিলে পুনরায় নির্বাচিত হতে হবে।
বিশ্লেষকদের মতে, এবারের কাউন্সিল বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?