ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সব জল্পনা উড়িয়ে দিয়ে আবারও পূর্ব উপকূলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার (৮ এপ্রিল) সকালে চালানো এই পরীক্ষা গত দুই দিনের মধ্যে পিয়ংইয়ংয়ের দ্বিতীয় দফা উসকানি হিসেবে দেখছে সিউল। এই ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সিউলের পক্ষ থেকে শান্তি আলোচনার যেটুকু আভাস পাওয়া যাচ্ছিল, পিয়ংইয়ংয়ের এই সামরিক শক্তি প্রদর্শন সেই আশার গুড়ে বালি দিয়েছে।
বিশেষ করে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তারা দক্ষিণ কোরিয়াকে তাদের ‘প্রধান শত্রু’ হিসেবেই বিবেচনা করছে এবং নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে তারা বিন্দুমাত্র পিছু হটবে না। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ পরীক্ষাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়মের স্পষ্ট লঙ্ঘন ও উসকানি হিসেবে আখ্যা দিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়া অবিলম্বে এ ধরনের বিপজ্জনক পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক বক্তব্যের পর মনে করা হচ্ছিল, দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।
কিন্তু উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জাং কুম চল সেই আশা উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দক্ষিণ কোরিয়া যদি মনে করে পিয়ংইয়ং তাদের শত্রু ছাড়া অন্য কিছু ভাববে, তবে তারা ‘অলীক কল্পনা’ করছে। উত্তর কোরিয়ার মতে, দক্ষিণ কোরিয়া তাদের প্রধান শত্রু এবং এই পরিচয় বদলানোর কোনো সম্ভাবনা নেই।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি এটিও বুঝিয়ে দিতে চাইছে যে তারা আলোচনার চেয়ে সংঘাতের পথেই অটল।
শান্তি আলোচনার কোনো সুযোগ তারা আপাতত দিতে চায় না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)