ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভিসা নিয়ে কড়া সতর্কবার্তা দূতাবাসের
ভিসা আবেদনকারীদের জন্য নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। জাল বা ভুয়া কাগজপত্র জমা দিলে সরাসরি ভিসা আবেদন বাতিল করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জার্মান দূতাবাস ঢাকা-এর মাধ্যমে শেনজেনভুক্ত দেশগুলোর পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এই সতর্কতা জারি করা হয়।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করার সময় অবশ্যই আসল, সঠিক এবং অপরিবর্তিত কাগজপত্র জমা দিতে হবে। কোনো ধরনের জাল, বিকৃত বা তথ্য গোপন করে প্রস্তুত করা নথি জমা দেওয়া হলে আবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হবে।
এছাড়া আবেদনকারীদের সতর্ক করে আরও জানানো হয়, ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতেও ভিসা পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে জাল কাগজপত্র দিয়ে ভিসা নেওয়ার চেষ্টা বাড়ায় এই ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাই ভিসা আবেদনকারীদের এখন আরও সতর্ক হয়ে নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)