ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বজুড়ে সংকট, কিন্তু বাংলাদেশের জন্য সুখবর! কী বলল ইরান?
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে আব্বাস আরাগচি নেতৃত্বাধীন ইরান সরকার। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ ছয়টি দেশের জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে তারা।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে প্রণালিটি সম্পূর্ণ বন্ধ বলে প্রচার হচ্ছে, বাস্তবে পরিস্থিতি তেমন নয়। বরং ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য সীমিত পরিসরে নিরাপদ চলাচলের সুযোগ রাখা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, যেসব দেশ ইরানের সঙ্গে সমন্বয় করছে বা কূটনৈতিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, তাদের জাহাজ চলাচলে ইরানের সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিচ্ছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারত।
ইরান আরও জানিয়েছে, এই সুবিধা কেবলমাত্র নির্দিষ্ট দেশগুলোর জন্য প্রযোজ্য। যেসব দেশকে তারা বর্তমান সংঘাতে প্রতিপক্ষ হিসেবে দেখছে, তাদের জাহাজ চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি পরিবাহিত হয়। তবে সাম্প্রতিক সংঘাতের কারণে এখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।
শিপিং বিশ্লেষণ অনুযায়ী, যেখানে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ এই পথ ব্যবহার করত, সেখানে মার্চ মাসের বেশিরভাগ সময়েই এই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। এতে করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য সীমিত নিরাপদ চলাচলের সুযোগ তৈরি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)