ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদ দেখা নির্ভর করছে ঈদের দিন, আজই চূড়ান্ত ঘোষণা

২০২৬ মার্চ ১৯ ১৪:২০:৪৫

চাঁদ দেখা নির্ভর করছে ঈদের দিন, আজই চূড়ান্ত ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায়। এ লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি-র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

ইসলামিক ফাউন্ডেশন-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

নিয়ম অনুযায়ী, আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে শনিবার ঈদ উদযাপন করা হবে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন নির্ধারিত কয়েকটি ফোন নম্বর চালু রেখেছে। এছাড়া জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও এ তথ্য জানানো যাবে।

এদিকে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া প্রতিকূল হলে জামাতের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত