ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদ কবে হবে, সিদ্ধান্ত আসছে গুরুত্বপূর্ণ সভা থেকে

২০২৬ মার্চ ১৮ ১৪:১৩:৫১

ঈদ কবে হবে, সিদ্ধান্ত আসছে গুরুত্বপূর্ণ সভা থেকে

পবিত্র ঈদুল ফিতর-এর তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন-এর বায়তুল মোকাররম সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সারাদেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য বিশ্লেষণ করে এই সভা থেকেই ঘোষণা করা হবে কবে উদযাপিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এদিকে দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার তথ্য সরাসরি জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য কয়েকটি নির্দিষ্ট ফোন নম্বর চালু রাখা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও চাঁদ দেখার সংবাদ জানানো যাবে। ফলে সারা দেশের মানুষের নজর এখন এই সভার দিকে, যেখান থেকে আসবে ঈদের চূড়ান্ত ঘোষণা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত