ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভিসার মেয়াদ শেষ? চিন্তা নেই—প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে অনেক বাংলাদেশি প্রবাসী কর্মী ছুটিতে দেশে এসে ফের কর্মস্থলে যেতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় সরকার নতুন উদ্যোগ নিয়েছে।
সোমবার (৯ মার্চ) এ বিষয়ে একটি বার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বার্তায় জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে যারা বিদেশে ফিরতে পারছেন না এবং যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে—তাদের সহায়তায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।
সরকারের এই উদ্যোগের ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যারা ছুটিতে দেশে এসে যুদ্ধ পরিস্থিতির কারণে ফের কর্মস্থলে যেতে পারছেন না, তাদের জন্য এটি স্বস্তির খবর।
সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফিরে যাওয়ার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করতে যান। তাই যুদ্ধ বা আঞ্চলিক সংকটের সময় তাদের কর্মসংস্থান ও বৈধ অবস্থান নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)