ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
লাফিয়ে বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পালটা আক্রমণ অব্যাহত রেখেছে ইরান।
এ সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে—জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়ছে।
সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে চরম অস্থিরতা ছড়িয়ে পড়েছে।
শুক্রবার এশিয়ার শেয়ার বাজারে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন লক্ষ্য করা গেছে। অন্যদিকে, জ্বালানি তেলের বাজারে দেখা দিয়েছে বড় ধরনের উল্লম্ফন। খবর রয়টার্সের।
চলতি সপ্তাহে তেলের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৭৩ ডলারে লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের তুলনায় ১৭ শতাংশ বেশি। অন্যদিকে মার্কিন ক্রুড তেলের দাম ১৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮০ ডলারে ঠেকেছে।
মার্কিন সরকার তেলের দাম নিয়ন্ত্রণে ফিউচার মার্কেটে হস্তক্ষেপের কথা ভাবছে—এমন খবরে শুক্রবার দামে সামান্য সংশোধন এলেও সামগ্রিক ঊর্ধ্বগতি থামেনি।
জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে পুনরায় মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিবর্তে তা আরও বাড়িয়ে দিতে পারে বলে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ডলার শক্তিশালী হওয়ায় এবং জ্বালানি সংকট তৈরি হওয়ায় ইউরো ও ব্রিটিশ পাউন্ডের মানও ১ থেকে ১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কমেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)