ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে ঝড়: প্রতিশোধে আরও কঠোর ইরান, বিপাকে কাতার, সৌদি, আমিরাত

২০২৬ মার্চ ০৪ ০৮:৫৬:০২

মধ্যপ্রাচ্যে ঝড়: প্রতিশোধে আরও কঠোর ইরান, বিপাকে কাতার, সৌদি, আমিরাত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান জানাচ্ছে, সাম্প্রতিক আক্রমণে দেশটির ১৫৩টি শহর ক্ষতিগ্রস্ত, এবং মোট ৫০৪টি স্থানে হামলা হয়েছে। রেকর্ডকৃত মোট হামলা ১,০৩৯–এ পৌঁছেছে।

?? ইরানের পাল্টা হামলা

ইরান প্রতিশোধ নিতে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি ও মিত্র দেশগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।ইরানের দাবি—

তাদের “ট্রু প্রমিজ–৪” অভিযানে ৬৫০–এর বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে।

বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনী ঘাঁটিতে আঘাতের পর ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ পিছু হটেছে।

?? কাতারের পাল্টা আঘাত

ইরান উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালানোর পর কাতার ইরানের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে বলে পশ্চিমা কূটনৈতিক সূত্রের দাবি।এছাড়া তথ্য প্রকাশ পেয়েছে—

কাতারের পর সৌদি আরবও ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে।

?? আমিরাতের দিকে টানা হামলা

সাম্প্রতিক দিনে ইরান থেকে ইউএই–এর দিকে—

১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

৮১২টি ড্রোননিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।তাদের দাবি: বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে।

?? রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

সৌদি আরব জানিয়েছে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আক্রমণ চালানো হয়েছে।

ভবনে আগুন ও কাঠামোগত ক্ষতি হয়েছে

প্রাণহানি নেই

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সব দূতাবাসে সতর্কতা জারি করেছে এবং কনস্যুলার সেবা স্থগিত করেছে।

রয়টার্স জানায়, এর কিছুক্ষণ পরেই রিয়াদে আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বাহরাইনের রাজধানী মানামাতেও সাইরেন বাজতে থাকে ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

?? তেহরানে প্রেসিডেন্ট কার্যালয়ে বিমান হামলা

ইসরায়েল জানায়—

তারা তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনলক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

ইরানের কেরমান প্রদেশের এক সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ১৩ জন ইরানি সেনা নিহত হয়েছে বলে দাবি।

?? ওমানে ড্রোন আক্রমণ

ওমানের দুকম বন্দর এলাকায় একটি জ্বালানি ট্যাংকে ড্রোন আঘাত হানে।

হতাহতের খবর নেই

কয়েক দিনের মধ্যে এটি দ্বিতীয় হামলা

সালালাহ ও ধোফার অঞ্চলে আরও ড্রোন প্রতিহত করা হয়েছে।

?? লেবাননে তীব্র ইসরায়েলি বিমান হামলা

বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহ নেতাদের বৈঠক লক্ষ্য করে ইসরায়েল ভারী বিমান হামলা চালিয়েছে। ভবনগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে।

?️ ১৬৫ ইরানি শিশুর দাফন

মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ শিশু ও কর্মীর গণ–অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।হাজারো মানুষ সেখানে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত