ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। সোমবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা মানার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, সৌদি সরকার থেকে জারি করা যে কোনো নির্দেশনা ও বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করা প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে গুজব, বিভ্রান্তিকর তথ্য বা অনির্ভরযোগ্য সংবাদ ছড়িয়ে না পড়তে দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবের স্থানীয় আইন ভঙ্গ হতে পারে—এমন যে কোনো ধরনের ছবি, ভিডিও, মন্তব্য বা সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড, প্রচার, শেয়ার বা প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। এতে প্রবাসীরা অপ্রয়োজনীয় জটিলতা বা আইনি ঝুঁকি থেকে দূরে থাকতে পারবেন বলে জানায় দূতাবাস।
আকাশপথে ভ্রমণকারী প্রবাসীদের জন্য বিশেষ পরামর্শও দেওয়া হয়েছে। বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা নিজস্ব ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে যাত্রায় কোনো ধরনের অসুবিধা না হয়।
জরুরি প্রয়োজনের ক্ষেত্রে প্রবাসীরা দূতাবাসের নিচের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন—
৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং)
৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং)
৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা)
দূতাবাস জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সহায়তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)