ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা—দূতাবাসের বিশেষ নির্দেশনা জারি
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রিয়াদ। সোমবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের চলমান নির্দেশনা ও বিধিনিষেধ সম্পূর্ণভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। কোনও গুজব বা অপ্রমাণিত তথ্য ছড়িয়ে না পড়তে দেওয়ার জন্য প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি, ভিডিও বা মন্তব্য প্রকাশ বা শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যাতে স্থানীয় আইনের লঙ্ঘন না হয়।
এছাড়া দূতাবাস জানায়, যারা আকাশপথে যাতায়াত করবেন, তারা বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও আপডেট জেনে নেবেন। নিরাপদে গন্তব্যে পৌঁছাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
প্রয়োজনে যেকোনো সহায়তা পেতে প্রবাসীদের দূতাবাসের তিনটি হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে—
৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং)
৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং)
৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা)
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই সবাইকে শান্ত, সচেতন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)