ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে ভয়াবহ বি`স্ফো`রণ: রিয়াদ–দুবাই–দোহা কেঁ`পে উঠল মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা ও সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে একযোগে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার (১ মার্চ) আল-জাজিরা ও এএফপি নিশ্চিত করেছে—রিয়াদ, দুবাই ও দোহা শহরে পরপর বিস্ফোরণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রিয়াদে একাধিক বিস্ফোরণ, আকাশে ধোঁয়া
এএফপির প্রতিবেদনে বলা হয়, সৌদি রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে যেতে দেখেছেন। সংবাদ সংস্থার মাঠ-সংবাদদাতারাও এই বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে নিশ্চিত করেছেন।তবে রিয়াদের বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
দুবাই ও দোহাও কেঁপে উঠল
রিয়াদের কিছু সময় আগে দুবাই এবং দোহায়ও টানা বিস্ফোরণের শব্দ শোনা যায়। দোহার বাসিন্দাদের দাবি—শহরে অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। একই সময় ইসরায়েলের তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
কাতারে হতাহতের সংখ্যা বাড়ছে
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় সেখানে নতুন করে আরও আটজন মানুষ আহত হয়েছেন। ফলে এ পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে অবকাঠামোগত ক্ষতিও হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলের দাবি—ইরানে ১,২০০টির বেশি বোমা নিক্ষেপ
এদিকে ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় তারা ইরানের ওপর ১,২০০টির বেশি বোমা ফেলেছে।আল-জাজিরার তথ্যমতে, যদিও ইসরায়েল দাবি করছে এসব হামলা সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে, কিন্তু ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বেসামরিক প্রাণহানি ঘটেছে।
ইরানে একটি বিদ্যালয়ে গণহত্যা
হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিক্ষার্থীও রয়েছে। আহতের সংখ্যা আরও অনেক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)