ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি দূতাবাসের বিশেষ সতর্কতা
ইরান–ইসরায়েল উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার প্রকাশিত দূতাবাসের এক জরুরি নোটিশে জানানো হয়—অপ্রয়োজনীয়ভাবে বাইরে যাওয়া এড়াতে হবে এবং স্থানীয় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে যে কোনো সামরিক স্থাপনা বা সংবেদনশীল এলাকার কাছাকাছি যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্রবাসীদের নিজ নিজ বাসা বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খোলা আকাশের নিচে অপ্রয়োজনীয় জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। সম্ভাব্য জরুরি অবস্থার কথা বিবেচনায় রেখে নগদ টাকা, পাসপোর্ট, এমিরেটস আইডি, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও শেয়ার করা এবং যাচাইবিহীন তথ্য প্রচার করা আমিরাতের আইনবিরোধী—এ বিষয়েও কঠোরভাবে সতর্ক করেছে দূতাবাস। প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নির্ধারিত হটলাইন এবং ইমেইলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
? জরুরি যোগাযোগ
বাংলাদেশ দূতাবাস, আবুধাবি:+৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫+৯৭১ ০২ ৪৪৬ ৫১০০+৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২+৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬ই–মেইল: [email protected]
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই:+৯৭১ ৫০৮১৬৮২৫৩+৯৭১ ৫০৮১৬৮৩৬৩ই–মেইল: [email protected]
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)