ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ অনেক বড় সিদ্ধান্ত জানালো আরব আমিরাত
পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মোট ৩ হাজার ২৯৬ জন কারাবন্দিকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির শীর্ষ নেতাদের পৃথক আদেশে সাধারণ ক্ষমার আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। পবিত্র এই মাসে কারাবন্দীদের নিজেদের শুধরে নতুন করে জীবন শুরুর সুযোগ করে দিতেই দীর্ঘদিনের ঐতিহ্য মেনে এই মানবিক উদ্যোগ নিয়েছে দেশটি।
সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের বিভিন্ন সংশোধনাগার থেকে ১ হাজার ৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। শুধু কারামুক্তিই নয়, এসব বন্দির সাজাজনিত যাবতীয় বকেয়া আর্থিক দায়ভারও পরিশোধের ঘোষণা দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই মহতী উদ্যোগের ফলে মুক্তিপ্রাপ্তরা স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবেন এবং রমজান মাসে তাঁদের পরিবারের আর্থিক ও মানসিক চাপ অনেকটাই লাঘব হবে।
পাশাপাশি দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমও সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তাঁর নির্দেশে দুবাইয়ের বিভিন্ন সংশোধনাগার থেকে মোট ১ হাজার ৮৫৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তিপ্রাপ্ত এই বন্দিদের মধ্যে আমিরাতি নাগরিক ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা রয়েছেন, যারা নিজেদের ভুল শুধরে সমাজে নতুনভাবে বাঁচার সুযোগ পেলেন।
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় উৎসব উপলক্ষে বন্দিদের এভাবে সাধারণ ক্ষমা করার রীতি বেশ পুরোনো। অপরাধের শাস্তি ভোগের পাশাপাশি সংশোধিত বন্দিদের সমাজে পুনর্বাসন এবং তাদের নতুন জীবন গড়ার সুযোগ করে দিতেই প্রতিবছর এমন উদ্যোগ নিয়ে থাকে দেশটির সরকার। প্রবাসী অধ্যুষিত দেশটিতে এমন ঘোষণায় বিভিন্ন দেশের নাগরিকদের পরিবারেও স্বস্তি ফিরে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)