ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেট্রো রেল স্টেশনে নতুন নির্দেশনা, কঠোর হুঁশিয়ারি
ঢাকা মেট্রো রেল স্টেশন এবং ট্রেনের অভ্যন্তরে কোনো ধরনের ভিডিও বা কনটেন্ট তৈরি করা এখন থেকে অনুমতি ছাড়া নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নিয়মের কথা জানানো হয়।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রো রেল স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের ভেতরে যেকোনো ধরনের ভিডিও ধারণ, লাইভ স্ট্রিমিং বা ফটোগ্রাফি বাণিজ্যিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, অনুমতি ছাড়া কেউ এসব কার্যক্রম চালালে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যমের শর্ট ভিডিও বা লাইভ শুটিং-এ এই নিয়ম কঠোরভাবে কার্যকর হবে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, মেট্রো এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফি করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করে পূর্ব অনুমতি নিতে হবে। মূল লক্ষ্য হলো যাত্রীদের সুবিধা, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?