ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : বাংলাদেশে নতুন যে নিষেধাজ্ঞা দিল সৌদি
জনস্বাস্থ্য সুরক্ষা ও দেশীয় বাজারে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের কাঁচা মুরগি ও ডিম আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। একই সঙ্গে সতর্কতামূলক এই ব্যবস্থার অংশ হিসেবে আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ বুধবার সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। মূলত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা এবং নিউক্যাসল রোগের প্রাদুর্ভাব ও ছড়িয়ে পড়া ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সৌদি কর্তৃপক্ষের দেওয়া তালিকা অনুযায়ী, সম্পূর্ণ নিষেধাজ্ঞার কবলে পড়া ৪০টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, নেপাল, আফগানিস্তান ও মিয়ানমারের মতো এশিয়ার বেশ কিছু দেশ। এ ছাড়া তালিকায় জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, চীন, যুক্তরাজ্য, জাপান, মিসর, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়াসহ বিভিন্ন মহাদেশের দেশের নাম রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, ফ্রান্স, মালয়েশিয়া, পোল্যান্ড ও ডেনমার্কসহ মোট ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার বিষয়ে সংস্থাটির বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে যে এটি মূলত একটি অস্থায়ী পদক্ষেপ। উল্লিখিত ৪০টি দেশের কাঁচা মুরগির মাংস ও ডিমের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও তাপের মাধ্যমে প্রক্রিয়াজাত করা মুরগির মাংস ও ডিম আমদানিতে কোনো বাধা নেই। এ ছাড়া নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর পণ্য উৎপাদক ও আমদানিকারকেরা যদি সৌদি আরবের অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষার মান যথাযথভাবে মেনে চলেন, তবে তাঁদের ওই প্রক্রিয়াজাত পণ্য দেশটিতে প্রবেশ করতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)