ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের ডিম-মুরগিতে নিষেধাজ্ঞা
সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (Saudi Food & Drug Authority) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশসহ ৪০টি দেশের কাঁচা ডিম ও মুরগি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পাশাপাশি আরও ১৬ দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ বসানো হয়েছে।
নিষিদ্ধ দেশের মধ্যে রয়েছে নেপাল, ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিপাইন, ভিয়েতনাম, মেক্সিকো, জাপানসহ আরও কয়েকটি দেশ। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, ডেনমার্ক, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডি আর কঙ্গো) মতো দেশের নির্দিষ্ট অঞ্চলেও আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য রক্ষা ও দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই অস্থায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তাপপ্রক্রিয়াজাত মুরগি ও ডিমের ওপর কোনো বিধিনিষেধ নেই। এছাড়া পণ্য উৎপাদক ও আমদানিকারকরা যদি অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মান মেনে চলে, তাহলে তাদের পণ্য আমদানির অনুমতি থাকবে।
এ পদক্ষেপের মূল কারণ হলো এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ও নিউ ক্যাসল রোগের ছড়িয়ে পড়া প্রতিরোধ। সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আগাম সতর্কতা হিসেবে নেওয়া হয়েছে, যাতে দেশীয় জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)