ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্প
মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য সাবাহর উপকূলে রোববার (২২ ফেব্রুয়ারি) রাতের দিকে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.১। স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটারের কম দূরে। ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল প্রায় ৬২০ কিলোমিটার—যা অত্যন্ত গভীর হিসেবে বিবেচিত।
গভীর উৎস থেকে সৃষ্ট হওয়ায় কম্পনের তীব্রতা বেশি হলেও এতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ কিংবা হতাহতের আশঙ্কা খুবই কম বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সমুদ্রের অনেক গভীরে কম্পন হওয়ায় সুনামির কোনো সম্ভাবনা নেই।
মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর তাদের রেকর্ডে কম্পনের মাত্রা ৬.৮ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, সাবাহর পশ্চিম উপকূল ছাড়াও প্রতিবেশী সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মধ্য মাত্রার কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের গভীরতা অনেক বেশি হওয়ায় স্থলভাগে এর প্রভাব তুলনামূলকভাবে কম পড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবুও স্থানীয়রা হঠাৎ এ ধরনের শক্তিশালী কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন।
সাবাহ অঞ্চলে অতীতেও মাঝেমধ্যে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হলেও এত অধিক গভীর উৎসের ভূমিকম্প ছিল তুলনামূলক বিরল। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করে না, তবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)