ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চাঁদা কি জাতীয়করণ করা হলো? প্রশ্ন জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সড়ক পরিবহন খাতে চাঁদা তুলাকে ঘিরে সরকারের সাম্প্রতিক অবস্থানকে কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তার ভাষায়, “তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? এভাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে কীভাবে? দেশের শুরুতেই দিকনির্দেশনা নিয়ে প্রশ্ন উঠছে।”
তিনি আরও যোগ করেন, “জনগণ যদি চাঁদার দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে চায়, তবে লড়াই ছাড়া উপায় নেই। এ ন্যায্য লড়াইয়ে আমরা জনগণের সঙ্গে আছি, ইনশাআল্লাহ।”
এর আগে, গত বৃহস্পতিবার সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবহন চাঁদা প্রসঙ্গে বলেন,সমিতিগুলোর তোলা টাকা ‘চাঁদা’ নয় বরং মালিক–শ্রমিকদের কল্যাণে ব্যয় হওয়া একটি অলিখিত বিধি। তার দাবি, কেউ জোর করে আদায় করছে না বলে এটিকে চাঁদা বলা যায় না; তবে টাকা ব্যবহারের স্বচ্ছতা নিয়ে বিতর্ক থাকতে পারে।
এ বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় জামায়াত আমিরের এই প্রতিক্রিয়া আরও বিতর্ক সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?