ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারতের বিমানের জন্য বাংলাদেশের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা
বাংলাদেশ তার আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের বাজেট এয়ারলাইন্স SpiceJet–এর ওপর। দীর্ঘদিন ধরে বকেয়া নেভিগেশন ও ওভারফ্লাইট চার্জ পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক।
বেবিচক সূত্র জানায়, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যেকোনো বিদেশি বিমান সংস্থাকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের জন্য নির্দিষ্ট চার্জ পরিশোধ করতে হয়। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও স্পাইসজেট বকেয়া পরিশোধের কোনো পদক্ষেপ না নেওয়ায় শেষমেশ কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেয়।
নিষেধাজ্ঞার ফলে স্পাইসজেটের কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলো এখন বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘ বিকল্প রুট ব্যবহার করছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম FlightRadar24–এর তথ্য বিশ্লেষণেও বিষয়টি স্পষ্ট—আগের তুলনায় প্রতিটি ফ্লাইটের দূরত্ব, সময় ও জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
উত্তর–পূর্ব ভারতের রাজ্যগুলোতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আকাশপথই সাধারণত সবচেয়ে কম সময়সাপেক্ষ রুট। কিন্তু নতুন নিষেধাজ্ঞায় স্পাইসজেটকে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ করে ঘুরে যেতে হচ্ছে। এতে পরিচালন ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে।
আর্থিক সংকটে থাকা সংস্থাটির জন্য এটি আরও বড় ধাক্কা বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। বিগত প্রান্তিকের হিসেবে স্পাইসজেট ইতোমধ্যে ২৬৯ কোটি রুপিরও বেশি লোকসান গুনেছে। নতুন ব্যয় সেই ঘাটতি আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বকেয়া পরিশোধ করে পুনরায় অনুমতি না পাওয়া পর্যন্ত পূর্ব ভারতের বেশ কিছু রুটে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করা সংস্থাটির জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)