ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হাসপাতালে নেওয়া হচ্ছে ইমরান খানকে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ইমরান খান-এর চলমান স্বাস্থ্য জটিলতার কারণে তাকে শিগগিরই হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। তাঁর চোখের গুরুতর সমস্যার কারণে বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হওয়ায় একটি মেডিকেল বোর্ড গঠনের প্রস্তুতিও চলছে।
সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে পার্লামেন্ট ভবনের বাইরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ডাকা লাগাতার অবস্থান ধর্মঘট। শুক্রবার জুমার নামাজের পর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে যোগ দেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খানসহ বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস এবং মাহমুদ খান আছাকজাই।
খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং স্থানীয় পিটিআই নেতারাও খাইবারপাখতুনখোয়া হাউসে আলাদা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। উভয় স্থানে নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন—ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যা
শনিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ইমরান খানের চোখের অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। একইসঙ্গে চিকিৎসা প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে দেশটির সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানান, ইমরান খানের শারীরিক অবস্থা বিবেচনায় তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “একজন বন্দি হিসেবে আইন অনুযায়ী যেসব মানবাধিকার পাওয়ার কথা, ইমরান খান সব সুবিধাই পাবেন।”
পরিস্থিতি ক্রমেই রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠায় ইসলামাবাদের প্রশাসন বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)