ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
শিশুর শরীরে হঠাৎ র্যাশ, কাপড় ধোওয়ার এই ভুলেই বাড়ছে বিপদ
শীতকাল হোক বা গরম—যে কোনও মরসুমেই অনেক শিশুর শরীরে হঠাৎ র্যাশ, লালচে দানা বা ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। বাবা-মায়েরা ভাবেন, তেল কম লাগানো হয়েছে কি না, না কি ক্রিম বদলানো দরকার। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার সূত্র লুকিয়ে থাকতে পারে একেবারে অন্য জায়গায়—কাপড় ধোওয়ার অভ্যাসে।
বেশির ভাগ পরিবারেই বড়দের জামাকাপড়ের সঙ্গে একই ডিটারজেন্টে শিশুদের জামাও কাচা হয়। সাধারণ ডিটারজেন্টে থাকে শক্তিশালী রাসায়নিক, ব্লিচিং উপাদান এবং কৃত্রিম সুগন্ধি। জামা পরিষ্কার দেখালেও এই রাসায়নিকের ক্ষুদ্রাংশ কাপড়ে থেকে যেতে পারে। পরিষ্কার কাপড় নাকের কাছে নিলেই সাবানের গন্ধ পাওয়া যায়—যা প্রমাণ করে অবশিষ্ট উপাদান পুরোপুরি দূর হয়নি।
শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল। সেই ত্বকে রাসায়নিকযুক্ত কাপড় লাগলে র্যাশ, চুলকানি, ত্বক খসখসে হয়ে যাওয়া কিংবা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে তীব্র গন্ধ বা রাসায়নিক শ্বাসনালিতে প্রভাব ফেলে শ্বাসকষ্টের ঝুঁকিও বাড়াতে পারে।
চিকিৎসকদের পরামর্শ, শিশুদের কাপড় সবসময় আলাদা করে কাচা উচিত। কেমিক্যালমুক্ত বা বিশেষভাবে শিশুদের জন্য তৈরি লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করা ভাল। অতিরিক্ত সুগন্ধিযুক্ত পণ্য এড়িয়ে চলা প্রয়োজন। পাশাপাশি ধোওয়ার পর অন্তত দু’বার পরিষ্কার জলে ভালোভাবে কুলি করলে অবশিষ্ট ডিটারজেন্টের ঝুঁকি অনেকটাই কমে।
শিশুর ত্বক নরম ও সুস্থ রাখতে শুধু তেল বা ক্রিম নয়, কাপড় ধোওয়ার পদ্ধতিতেও সচেতন হওয়াই সবচেয়ে জরুরি—বলছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী